চাঁদপুর জেলা ইমাম পরিষদের আয়োজনে ইমাম আ.ন.ম নুরুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।
২৫ মে, ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ন

  

চাঁদপুর জেলা ইমাম পরিষদের আয়োজনে ইমাম আ.ন.ম নুরুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১৩-০৭-২০২৫ ০৪:২৮ অপরাহ্ন
চাঁদপুর জেলা ইমাম পরিষদের আয়োজনে ইমাম আ.ন.ম নুরুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।
চাঁদপুর জেলা ইমাম পরিষদের আয়োজনে ইমাম আ.ন.ম নুরুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

চাঁদপুরে জেলার প্রখ্যাত আলেমে দ্বীন ও খতিব, হযরত মাওলানা আ.ন.ম নুরুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ-এর উপর মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা ইমাম পরিষদের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, হাফেজ, মাদ্রাসা শিক্ষক, ছাত্র এবং সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে, চাঁদপুর জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মাহবুবুর রহমান বলেন, “একজন শ্রদ্ধেয় আলেমকে নামাজের সময় মসজিদের ভেতরে নির্মমভাবে লাঞ্ছিত করা শুধু ব্যক্তিগত হামলা নয়, বরং ইসলাম, কুরআন, সুন্নাহ ও ধর্মীয় মর্যাদার উপর সরাসরি আঘাত। এই অপকর্মের সঙ্গে জড়িত মূল আসামিকে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে—তবে এতেই দায় শেষ নয়।”

তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে লক্ষ্য করছি, হামলাকারীর পক্ষ হয়ে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আসামিকে বাহবা দিয়ে বিভিন্ন পোস্ট করছে, যা স্পষ্টভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত। এমন কার্যকলাপ দেশবিরোধী ও সমাজবিরোধী। তাই এ সকল উস্কানিদাতাকেও আইনের আওতায় আনতে হবে। সমাজে শান্তি ও সম্মান প্রতিষ্ঠার জন্য এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি।”

তিনি বলেন, “কিছু চিহ্নিত মহল পরিকল্পিতভাবে মুসল্লিদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামী আদর্শে ফিরে আসার আহ্বান জানানো হয়।”

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইমাম পরিষদের : সহ-সভাপতি ও বাবুরহাট বড় মসজিদের ইমাম ও খতিব, হাফেজ মাওলানা মুফতি ফারুক,উপদেষ্টা ও বড় স্টেশন জামে মসজিদের খতিব, বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম,সম্মানিত উপদেষ্টা, মাওলানা লিয়াকত আলী,সহ-সম্পাদক, মাওলানা আব্দুস সালাম,সাংগঠনিক সম্পাদক, মাওলানা তারেক হাসান,প্রচার সম্পাদক, মাওলানা মো. ওবায়দুল্লাহ সদস্য ও রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের ইমাম, মুফতি মো. জাফর আহম্মেদ,সদস্য ও চাঁদপুর সরকারি কলেজ জামে মসজিদের ইমাম, হাফেজ মাওলানা নিজামুল হক,ইমাম প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদ, হাফেজ মাওলানা মাহাবুবুল হাসান,অন্যতম সদস্য, মাওলানা মোশাররফ হোসাইন,সদস্য, মাওলানা মুজাম্মেল হোসাইন,সম্মানিত সদস্য, মো. মনির হোসেন।

শেষে, হামলার শিকার মাওলানা নুরুর রহমান হাফিজাহুল্লাহর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১৩-০৭-২০২৫ ০৪:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 85 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া