শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৪-০৭-২০২৫ ১০:৪৬ অপরাহ্ন |
সোমবার (১৪ জুলাই) দুপুরে এই হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া এবং সেনাবাহিনীর সদস্যরা। প্রশাসনের নির্দেশ অমান্য করায় হাট বন্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা।
জানা যায়, সাবেক এমপি মরহুম হারুনুর রশিদের ছেলেরা নিজেদের জমিতে কোনো প্রকার ইজারা ছাড়াই বহু বছর ধরে এই হাট বসিয়ে আসছিলেন। আগেও একাধিকবার প্রশাসন হাট বন্ধের উদ্যোগ নিলেও মালিকপক্ষ হাইকোর্টে রিট করে স্থিতাবস্থা আদায় করতে সক্ষম হয়েছিল। কিন্তু অবশেষে দুই দশকের পর সেই স্থিতাবস্থা ভেঙে গেল, হাটের মাঠে নেমে এলো প্রশাসনের সিলমোহর।
অভিযানের দিন হাটে নেমেছিল অদ্ভুত এক অস্থিরতা। ব্যাপারীরা তড়িঘড়ি করে গরু গুটিয়ে ফিরছিলেন, হাটের চারপাশে ছড়িয়ে পড়েছিল ধুলোর ঝড় আর ফিসফিসানি, এই হাট কি আর ফিরবে? প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হাটটি সম্পন্নভাবে বন্ধ থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া