শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৫-০৭-২০২৫ ০৯:৩৯ অপরাহ্ন |
মঙ্গলবার ( ১৫ জুলাই) চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে স্টেডিয়াম রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সেনাবাহিনীর সদস্যরা।
অভিযানকালে লাইসেন্স ছাড়া ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা ও একটি বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করা হয়। জনস্বাস্থ্য রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও সাধারণ জনগণকে সচেতন করতেই এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতেও জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া