ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ
২৫ মে, ২০২৬ ০৬:৩০ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৭-২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। এই সহযোগিতা হয়তোবা পর্যাপ্ত নয়, কিন্তু নতুন করে আবার শুরু করার প্রক্রিয়ামাত্র। আমরা আশা করবো, আমাদের দেখাদেখি সমাজ মহিতৈষীরা এসব পরিবারেরর পাশে দাঁড়াবেন।   

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব।   জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে যাচাই বাছাই করে অর্ধশত পরিবারকে এই সহায়তা দেয়া হয়েছে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৭-২০২৫ ০৭:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 109 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া