চাঁদপুরে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে চিপস কারখানাকে জরিমানা
২৫ মে, ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন

  

চাঁদপুরে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে চিপস কারখানাকে জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৭-২০২৫ ০৭:৪৮ অপরাহ্ন
চাঁদপুরে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে চিপস কারখানাকে জরিমানা

চাঁদপুরে একটি চিপস উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ জুলাই ) দুপুরে চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদীতে ‘ফারিয়া ফুড প্রডাক্টস’ নামের একটি চিপসের কারখানাতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

এ সময় নিরাপদ খাদ্য অফিসার আরিফুল হাসান উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৭-২০২৫ ০৭:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 133 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া