শিক্ষকদের ভাতা ও বৈষম্য নিয়ে ফরিদগঞ্জে ইউএনওকে স্মারকলিপি প্রদান
০১ জুন, ২০২৬ ০৪:৫৩ অপরাহ্ন

  

শিক্ষকদের ভাতা ও বৈষম্য নিয়ে ফরিদগঞ্জে ইউএনওকে স্মারকলিপি প্রদান

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৭-০৭-২০২৫ ০৯:১৮ অপরাহ্ন
শিক্ষকদের ভাতা ও বৈষম্য নিয়ে ফরিদগঞ্জে ইউএনওকে স্মারকলিপি প্রদান
বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে অবসরকালীন ভাতা, কল্যাণ ভাতা দ্রুত প্রদান, আর বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় বিদ্যমান বৈষম্য দূরীকরণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি দেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, দেশের মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবসরকালীন ও কল্যাণ ভাতা পেতে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার। অবসরের পর এসব ভাতা অনেক সময় বছরের পর বছর বিলম্বিত হয়, যা শিক্ষক সমাজের জন্য অত্যন্ত কষ্টকর।

এছাড়া সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে যে বৈষম্য রয়েছে, তা দ্রুত দূর করার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি উত্থাপন করা হয়:

১. অবসরকালীন ভাতা ও কল্যাণ ভাতা অবসরের ৩ মাসের মধ্যে প্রদান।

২. বাড়িভাড়া ও চিকিৎসা ভাতায় বৈষম্য দূর।

৩. এসব বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ ও সুপারিশ প্রেরণ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মোহাম্মদ বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, সহসভাপতি রেজওয়ান আজম, সদস্য জাকির হোসেন পাটওয়ারী, মো. এমরান হোসেন, মো. সাইফুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন। তিনি বলেন, “শিক্ষক সমাজের এই ন্যায্য দাবির প্রতি আমি সম্পূর্ণ সহমর্মী।”


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৭-০৭-২০২৫ ০৯:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 99 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া