চাঁদপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
০১ জুন, ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন

  

চাঁদপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
১৭-০৭-২০২৫ ১০:১৭ অপরাহ্ন
চাঁদপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টায় হাজীগঞ্জ এসএম কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি হাসিবুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম।

ছাত্রশিবিরের এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর-১ (কচুয়া) আসনের এমপি প্রার্থী মুহাদিস আবু নছর আশরাফী এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।

এর আগে মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন সিফাতুল্লাহ। ইসলামী সংগীত পরিবেশন করেন মোহনা ও সুনিপুণ শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ ।

চাঁদপুরের বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা প্রায় ৩০০ জন কৃতি ছাত্রকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছাত্রশিবিরের সদস্য জাহিদ হাসান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু ভালো রেজাল্ট নয়, নৈতিকতা, দেশপ্রেম এবং ইসলামী মূল্যবোধে গড়ে ওঠা শিক্ষার্থীরাই জাতির প্রকৃত সম্পদ।

অনুষ্ঠানের শেষপর্বে বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত ও কল্যাণ কামনা করা হয়। অভিভাবক, শিক্ষক ও শিবির নেতৃবৃন্দের উপস্থিতিতে এই আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত, উৎসাহ ব্যাঞ্জক এবং মনোমুগ্ধকর ।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ১৭-০৭-২০২৫ ১০:১৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 161 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া