শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৭-২০২৫ ০৬:০১ অপরাহ্ন |
শনিবার (১৯ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪ সালের জুলাই- আগস্ট অভ্যুত্থানে কচুয়ার ৩ শহীদ যোদ্ধা যথাক্রমে কড়ইয়া ইউনিয়নের তুলাতলী গ্রামের কবির হোসেনের ছেলে শহীদ মো. হাছান হোসেন, কচুয়া উত্তর ইউনিয়নের উজানী গ্রামের মাওলানা আব্দুর রহমানের ছেলে শহীদ খোবাইব বিন আবদুর রহমান এবং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বাগমারা গ্রামের আমান উল্লাহর ছেলে শহীদ মো. সামিউল আমান নূরের সমাধিতে বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
শহীদদের কবর জিয়ারতশেষে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, শহীদ হাছানের পিতা কবির হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী শারফিন হোসাইন, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া