শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৭-২০২৫ ০৬:০৪ অপরাহ্ন |
জানা গেছে, আজ শনিবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৬টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যায় দুটি বিলাসবহুল লঞ্চ। নির্দিষ্ট সময়ের পূর্বে লঞ্চঘাটে এসে পৌঁছে হাজারো নেতাকর্মী। এর আগে গতকাল শুক্রবার মধ্যরাতে ছেড়ে যায় আরও একটি লঞ্চ।
চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান বলেন, চাঁদপুর লঞ্চঘাট থেকে গতকাল রাতে এবং আজ সকালে তিনটি লঞ্চ এবং মতলব দক্ষিণ লঞ্চঘাট থেকে দুটি লঞ্চে কচুয়া ও মতলব দুই উপজেলার নেতাকর্মীরা সমাবেশের উদ্দেশে গেছে।
জেলার আট উপজেলার নেতাকর্মীদের সুবিধার্থে যানবাহন ঠিক করা হয়েছে বলেও জানান চাঁদপুর শহর জামায়াতের আমির। তিনি বলেন, নদী উপকূলীয় উপজেলার লোকজন লঞ্চে এবং যাদের সড়ক যোগাযোগ সহজ তাদেরকে বাসে করে পাঠানো হয়েছে।
শাহাজাহন খান আরও বলেন, ‘সমাবেশে যোগদান করার জন্য অর্ধলক্ষাধিক জনশক্তি প্রস্তুত ছিল। কিন্তু আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি ৩০ হাজার। তবে কম বেশি হতে পারে। প্রত্যেক উপজেলা এবং নির্বাচনী এলাকার নেতাদের ব্যাক্তিদের সমাবেশে আসা যাওয়ার জন্য দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।’
জানতে চাইলে জেলা আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, ‘পূর্ব থেকেই আমরা সমাবেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পাঁচটি লঞ্চ এবং ৫০টি বাসে জেলার সব নেতাকর্মী এই সমাবেশে যোগ দিয়েছে। সমাবেশে আগামী দিনের রাজনীতির যে দিকনির্দেশনা আসবে তা বাস্তবায়নে নেতাকর্মীরা নিজ এলাকায় কাজ করবে।সমাবেশ শেষে সুশৃঙ্খল ও সুস্থ্যভাবে গন্তব্যে পৌঁছাতে পারি সেজন্য মহান রবের সাহায্য কামনা করছি।’
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া