ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
২৫ মে, ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৯-০৭-২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন
ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চরকুমিরা এলাকার আলীর দোকানের সামনে অভিযান চালিয়ে বাবুল গাজী (৩৫) নামে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বাবুল গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা এলাকার মৃত নাছির গাছীর ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহ আলম বলেন, ‘ গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীসহ অভিযান চালিয়ে ইয়াবাসহ বাবুল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার (১৯ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে ।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৭-২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 95 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া