শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১৯-০৭-২০২৫ ০৮:১৮ অপরাহ্ন |
শনিবার (১৯ জুলাই ) পুরান বাজারের ২নং ওয়ার্ডের রওনাগোয়ালে আলহাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় হিফজুল কোরআন চবক অনুষ্ঠানে অর্ধশত শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সকল শিক্ষার্থীদের মাঝে খাবার,কায়দা, রেহেল, কোরআন শরীফসহ শিক্ষা সামগ্রী বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আলহাফসা দারুল কোরআন ইসলামিয়া মাদরাসার পরিচালক মাওলানা আব্দুর রশীদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, চর্যাপদ সাহিত্য একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি, সাবেক ফুটবলার ও আবৃত্তিশিল্পী মিজানুর রহমান স্বপন, শিক্ষক মন্ডলী, বিজয়ীর ভলেনটিয়ার বর্ষা আক্তার, রিয়া আক্তার, নাসরিন আক্তার, সূচনা আক্তার, মাদ্রাসার দেড়শতাধিক ছাত্র ছাত্রী, শতাধিক অভিভাবক সহ এলাকার শুধীজন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া