চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ ছিনতাইকারী এবং ১ মাদক কারবারি গ্রেপ্তার
২৫ মে, ২০২৬ ০৬:১৮ অপরাহ্ন

  

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ ছিনতাইকারী এবং ১ মাদক কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৯-০৭-২০২৫ ১০:৩৮ অপরাহ্ন
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ ছিনতাইকারী এবং ১ মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের হাজীগঞ্জ ও ফরিদগঞ্জে যৌথ বাহিনী পৃথক অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারী এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়৷

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি বলেন, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. বাবুলকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট।

অপরদিকে একই রাতে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে উপজেলার শোরকার বাড়ি এলাকায় তালিকাভুক্ত অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় মোবাইল ছিনতাইকারী মো. বাদল (২১), হৃদয় হোসেন (২১) ও শাহাদাত হোসেনকে (২২) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোবাইল।

জব্দ করা মাদক, উদ্ধার করা মোবাইল ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য স্ব স্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৭-২০২৫ ১০:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 113 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া