চাঁদপুরে ট্রাফিক ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী রোভার স্কাউটদের মাঝে সনদ বিতরণ
২৫ মে, ২০২৬ ০৬:২৭ পূর্বাহ্ন

  

চাঁদপুরে ট্রাফিক ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী রোভার স্কাউটদের মাঝে সনদ বিতরণ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১৯-০৭-২০২৫ ১০:৪৩ অপরাহ্ন
চাঁদপুরে ট্রাফিক ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী রোভার স্কাউটদের মাঝে সনদ বিতরণ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী রোভার স্কাউটদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) চাঁদপুর জেলা রোভারের আয়োজনে এই সনদ বিতরণ করেন চাঁদপুরের জেলা প্রশাসক এবং বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের সভাপতি জনাব মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বলখাল মুকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের সহ-সভাপতি মোশারফ হোসেন লিটন এবং সহকারী পরিচালক পূরবী সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং বাংলাদেশ স্কাউটস, চাঁদপুর জেলা রোভারের কমিশনার জনাব লেফ. মো. শোয়ায়েব।

বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের কোষাধ্যক্ষ সুমন মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক, আইসিটি ও বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের সম্পাদক মো. ফয়সাল আহম্মেদ ফরাজী।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্কাউটস-এর কমিশনার মোঃ শাহজাহান সিদ্দিকী এবং সম্পাদক মোহাম্মদ হোসেন, রোভার সম্পাদক (প্রাক্তন) আখতারুজ্জামান খোকা এবং মো. নজরুল ইসলামসহ বিভিন্ন কলেজের রোভার স্কাউট লিডারগণ।

আলোচনা সভা শেষে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে ট্রাফিক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নিরলস সেবা প্রদানকারী সকল রোভার স্কাউটদের হাতে বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রাপ্ত সনদপত্র তুলে দেওয়া হয়।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১৯-০৭-২০২৫ ১০:৪৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 92 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া