শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
১৯ মে, ২০২৬ ০২:২৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২১-০৭-২০২৫ ০৬:০৫ অপরাহ্ন
শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহার পশ্চিম মৃধা বাড়িতে পানিতে ডুবে শামীম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম ওই এলাকার মো. সফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, শিশুটি তার বাবার সঙ্গে পারিবারিক পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পিতা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে শিশু শামীম পাকা ঘাটলার পাশে খেলা করতে করতে পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে তার বাবা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসী এগিয়ে এসে পুকুরের ঘাটলার ভেতর থেকে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৭-২০২৫ ০৬:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 123 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া