শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২১-০৭-২০২৫ ০৬:৫৪ অপরাহ্ন |
সোমবার (২১ জুলাই ) সকালে পুরাণবাজার লোহারপুল রয়েজ রোডস্থ অন্যের দখলে থাকা ৫টি দোকান উচ্ছেদ করে যার জায়গা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চাঁদপুর সদর এসি ল্যান্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কোর্টের মাধ্যমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে স্থানীয়ভাবে জানা যায়। এ সময় উৎসুক বহু মানুষের ভিড় জমে যায় সেখানে।
সোহেল পাটোয়ারী জানান, সিএস, আরএস ও বিএসে এই জায়গার মালিক তারা। প্রতিপক্ষরা পৌরসভার ভাড়াটিয়া সেজে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ৩০ থেকে ৩৫ বছর ভোগ দখল করে আসছিলো। এ ব্যাপারে আদালতে তারা মামলা করেছেন এবং সর্বোচ্চ আদালত থেকে রায়ও পেয়েছেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া