চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার
২৫ মে, ২০২৬ ০৬:১১ অপরাহ্ন

  

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২২-০৭-২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ ৩ কারবারি গ্রেপ্তার
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে সদর আর্মি ক্যাম্প থেকে অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্থানীয়দের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে মাদক কারবারি মো. শাহাজাহান গাজী (৫০) ও মো. ইউসুফ জোয়াদ্দারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা, নগদ ৬৪ হাজার ১১০ টাকা, একটি গাঁজা মাপার মেশিন, দুটি কাঁচি এবং তিনটি মোবাইল ফোন।

এদিকে, একই রাত দেড়টার দিকে অপর অভিযানে ফরিদগঞ্জ উপজেলার চরচন্না এলাকা থেকে মাদক কারবারি মো. নাজিমকে (২৪) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা ট্যাবলেট

উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য নিজ নিজ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২২-০৭-২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 104 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া