সংসদ ও স্থানীয় নির্বাচনে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না : ইসি
২৫ মে, ২০২৬ ০৬:২২ পূর্বাহ্ন

  

সংসদ ও স্থানীয় নির্বাচনে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না : ইসি

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৩-০৭-২০২৫ ০৭:৪৫ অপরাহ্ন
সংসদ ও স্থানীয় নির্বাচনে ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না : ইসি
নির্বাচনের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জারি করা নীতিমালা অনুযায়ী, ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষের ভেতরে ছবি তোলা যাবে না।

বুধবার (২৩ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য নীতিমালা, ২০২৫ জারি করা হয়।

ইসি বলছে, সংসদ ও স্থানীয় নির্বাচনের জন্য এ সাংবাদিক নীতিমালা অনুযায়ী দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার দেবে। এজন্য নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং অফিসার।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ নীতিমালা জারি করলেও স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনেও একই নীতিমালা প্রয়োজ্য হবে বলেও জানিয়েছে ইসি।

>>> কী করা যাবে, কী করা যাবে নাঃ

> বৈধ কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন; পরে প্রিজাইডিং অফিসারকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন।

> গোপনকক্ষের ছবি তোলা যাবে না।

> একসঙ্গে দুটির বেশি মিডিয়া ভোটকক্ষে যাবে না; ১০ মিনিটের বেশি থাকতে পারবে না।

> ভোটকক্ষে সাক্ষাৎকার নেওয়া যাবে না।

> ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না।

> ভোটকেন্দ্রে সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে।

> ভোট গণনার সময় থাকতে পারবে, ছবি তোলা যাবে; কিন্তু সরাসরি সম্প্রচার নয়।

> ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৩-০৭-২০২৫ ০৭:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 89 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া