হাজীগঞ্জের বসতঘরে সাপের দংশনে নারীর মৃত্যু
১৯ মে, ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জের বসতঘরে সাপের দংশনে নারীর মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৪-০৭-২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন
হাজীগঞ্জের বসতঘরে সাপের দংশনে নারীর মৃত্যু
খাটের নিচে পড়ে যাওয়া হাতপাখা তুলতে গিয়ে হাতের মধ্যে সাপের দংশনে জেসমিন বেগম (৩০) নামের তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ নারী। এর আগে গত বুধবার রাতে ওই নারীর নিজ বাড়ির বসতঘরে তার হাতে সাপে দংশন করে। তিনি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাংগা গ্রামের মজুমদার বাড়ির দিনমজুর সোলেমান মজুমদারের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে খাটের ওপরে শুয়ে নিজ শরীরে হাত পাখা দিয়ে বাতাস করছিলেন জেসমিন। এ সময় তার হাত থেকে হাতপাখাটি খাটের পাশ দিয়ে নিচে পড়ে যায়। তখন তিনি হাতপাখাটি তুলতে নিচে হাত দিলে তার হাতে সাপ দংশন করে। এ সময় স্থানীয় কবিরাজের চিকিৎসা নেন তিনি। কিন্তু সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী সোলেমান মিয়া জানান, তার (স্ত্রী) মৃত্যুতে আমার বড়ো ক্ষতি হয়ে গেলো। ছোট তিন সন্তানের লালনপালন নিয়ে আমাকে বিপাকে পড়তে হবে বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, হাসপাতালে আনার পূর্বেই জেসমিন বেগম মারা গেছেন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পেরেছি। আমরা খোঁজ-খবর নিচ্ছি।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৭-২০২৫ ০৮:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 112 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া