শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৪-০৭-২০২৫ ০৯:০৪ অপরাহ্ন |
আগামী কাল শুক্রবার (২৫ জুলাই) বাদ আসর এই সমাবেশ সফল করতে বৃহস্পতিবার (২৪ জুলাই) সাচার উচ্চ বিদ্যালয়, সাচার বাজার সহ বিভিন্ন স্থানে মাদককে না বলুন সম্মলিত লিফলেট বিতরন করেছেন আয়োজক কমিটির সদস্য বৃন্দ।
জানা গেছে আগামী কাল শুক্রবার বাদ আছর স্থানীয় সচেতন লোকজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের নিয়ে সাচার বাজার পুলিশ ফাঁড়ি সংলগ্ন আশ সাফা জামে মসজিদের সামনে থেকে এ মাদক বিরোধী গণ মিছিল টি বের করা হবে।
সাচার বাজারে মাদক বিরোধী গন সমাবেশের অন্যতম উদ্যোক্তা ও তাহরিকে খাতমে নুবুওয়াত বাংলাদেশ এর কচুয়া উপজেলার শাখার আহ্বায়ক মো: ফারুক হোসেন সরকার বলেন,সাচার এলাকার মাদকের মাদককে জিরো টলারেন্স ঘোষণা করতে আমাদের এই কার্যক্রম। সাচারকে আমরা মাদক মুক্ত এলাকা ঘোষনা করতে চাই। যুব সমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে রক্ষা করতে আমাদের এই প্রচেষ্টায় সকলের সহযোগিতা চাই।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া