শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৬-০৭-২০২৫ ০৬:০২ অপরাহ্ন |
সেই অভিযানের অংশ হিসেবে আজ শনিবার (২৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটে হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আটজন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আটককৃতরা হলেন-মোঃ রিফাত আহমেদ (২১), লেমন পাটোয়ারী (২১), মোঃ জুয়েল হোসেন (২২), মোঃ আজাদ রানা (২২), মোঃ আক্তার হোসেন (২০), রাব্বি হোসেন (২০), সোহেল ওরফে জুয়েল (২৫) এবং খোরশেদ আলম (১৮)।
তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অভিযোগ ছিল, বিশেষ করে ছিনতাই, মাদক সেবন ও বিক্রি, স্থানীয় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন এবং সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা ছিল তাদের প্রধান কর্মকাণ্ড। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করে আসছিল।
যৌথ বাহিনীর তৎপরতায় এই অভিযানটি সফল হয় এবং আটকদের হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা মনে করছেন। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত রাখার আশ্বাসও দেওয়া হয়েছে, যাতে কিশোর গ্যাং ও অপরাধমূলক কার্যক্রম পুরোপুরি নির্মূল করা যায়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া