শিরোনামঃ
গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৬-০৭-২০২৫ ০৭:১০ অপরাহ্ন |
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, বিএনপির বিরুদ্ধে আবারো ষড়যন্ত্র চলছে। পতিত স্বৈরাচার গত ১৭ বছর বিএনপিকে মামলা হামলা দমন নিপিড়নসহ নানাভাবে নি:শেষ করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়ছে। ৫ আগস্টের পরবর্তি সময়ে যখন সারাদেশে বিএনপির নিবেদিত প্রাণ নেতাকর্মীরা দলের জন্য কাজ করে চলছে, তখন আবারো নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রকাশ্যে কৌশলে প্রতিক্রিয়াশীল চক্র এইকাজে লিপ্ত। আপনারা তাই সাবধান থাকবেন, দলের মধ্যে যাতে কোন অনুপ্রবেশ না ঘটে। অনুপ্রেবেশকারীরা দলের জন্য কোনো কালেই হিতকর নয়। তাই প্রতিটি বাড়ি গিয়ে মানুষের খোঁজ নিবেন, তাদের ভালমন্দে পাশে দাঁড়াবেন, কারণ একমাত্র বিএনপিই জনগণের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিক দল গঠনের মাধ্যমে এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আগামী নির্বাচনে অবশ্যই জনগণ ধানেরশীষের বিজয় নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, দেশে বেশ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে,তারা রাজনৈতিক দল হিসেবে এখনো জনপ্রিয় হতে পারেনি। তাই পিআর পিআর করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিআর-এ নয়, প্রিয়তে বিশ^াসী। জনগণের সুখে দুঃখে পাশে থেকে বিএনপি মানুষের প্রিয় দল হিসেবে ভোটারদের হৃদয়ে স্থান করে নিয়েছে। রাজনীতি করতে হলে মানুষকে ভালোবাসতে হয়। প্রতিহিংসা দিয়ে কখনো রাজনীতি হয় না। মানুষকে ভালোবেসে বুকে আগলে রাখাটাই রাজনীতি। মানুষ বিএনপিকে ভোট দেয়ার অপেক্ষার প্রহর ঘুনছেন। আমি আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিবে। যারা মনে করে রাজনীতি করতে পেশীশক্তি ও অবৈধ অর্থ লাগে, আমি তাদের মতো নই। আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি করি, আমি খালেদা জিয়ার রাজনীতি করি, আমি রাজনীতি করি তারেক রহমান’র, যারা জাতীয়তাবাদী শক্তিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
শনিবার (২৬ জুলাই ২০২৫) বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা বাজারসহ বিভিন্ন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথাগুলো বলেন। রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুর সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নেতা শফিকুল ইসলাম স্বপন, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন খান, উপজেলা বিএনপি নেতা সেলিম পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম রাঢ়ী, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সোহেল খান, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির খান, বিএনপি নেতা আনোয়ার হোসেন পাটওয়ারী, মশিউর রহমান রিপন, আ: কাদের, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব মোরশেদ কচি পাটওয়ারী, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, বিএনপি নেতা ফারুক হোসেনসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল নেতৃবৃন্দ।
এরআগে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ খাজুরিয়া বাজার, গল্লাক বাজার, ঘনিয়া এলাকায় বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। এছাড়া তিনি বিএনপির নেতাকর্মীদের কবর জিয়ারত ও নেতাকর্মীদের খোঁজ খবর নেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া