শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৭-২০২৫ ১২:১৩ পূর্বাহ্ন |
শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজারে প্রতিবাদ সমাবেশ শেষে একটি গণমিছিল বের হলে অতর্কিত ওই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় রহিমানগর বাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া হামলায় আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কচুয়া উপজেলা বিএনপির নেতারা।
জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে শনিবার বিকেলে রহিমানগর বাজার এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়। বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত ওই প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ যুবদল ও মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন। ওই সময় বাজার প্রদক্ষিণকালে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা চালালে অন্তত ১০ জন আহত হয়।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। ইতোমধ্যে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্ল্যাহ সেলিম।
তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে কোনো বিএনপির সমর্থকেরা হামলা করতে পারে না। তারা ফ্যাসিবাদের দোসর ও বিএনপির বিপথগামী।
হামলার বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। ওই সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় কয়েকজন আহত হন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশ টহল অব্যাহত রেখেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া