কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
০১ জুন, ২০২৬ ০২:৩৫ পূর্বাহ্ন

  

কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৭-০৭-২০২৫ ০৩:৪৯ অপরাহ্ন
কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে দু’ শিশুর করুন মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ফতেবাপুর ও সাজিরপাড় গ্রামে পৃথক ভাবে পানিতে ডুবে শিশু দু’টি মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতদের পরিবার ও এলাকা সূত্রে জানাগেছে, উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. গোফরান উদ্দিন প্রধান পুকুরে গোসল করতে গেলে আকস্মিক ভাবে তার দেড় বছর বয়সী শিশু কন্যা ফাইজা আক্তার অগোচরে পুকুরে পড়ে যায়।

এছাড়া একই উপজেলার সাজিরপাড় গ্রামের মো. হুমায়ুন করিবের মেয়ে হুমাইরা আক্তার (৩) খেলার ফাঁকে পানিতে ডুবে যায়। পরে তাদের খোজাখুজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকম্পপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৭-২০২৫ ০৩:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 148 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া