শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৭-০৭-২০২৫ ০৭:১৯ অপরাহ্ন |
রোববার (২৭ জুলাই) একাডেমিক ভবনের সামনে এক উৎসবমুখর পরিবেশে শুরু হয় সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিকতা। শিক্ষার্থীরা মাত্র ৫০ টাকা ফি প্রদান করে সদস্য ফরম সংগ্রহ করে ক্লাবের সঙ্গে নিজেদের যুক্ত করতে শুরু করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস ক্লাবের উপদেষ্টা প্যানেলের সদস্যবৃন্দ। তারা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান এবং ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক মো. বায়েজিদ আহমেদ রনি, সহকারী প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন টুম্পা, এবং পরিবহন বিভাগের পরিচালক ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক শাকিল আহমেদ সবুজ।
এই ক্লাবের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বাস্তবজ্ঞান, নেতৃত্ব ও উদ্যোক্তা গুণাবলির বিকাশ সাধন। আর সেই লক্ষ্যে এগিয়ে যেতে শুরু থেকেই ক্লাবটি গঠন করছে একটি শক্তিশালী ভিত্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যগণ এস এম মানজুরুল ইসলাম সাজিদ,মো: ইব্রাহিম খলিল ,মোঃ নাইমুর রহমান নিয়ামুল, ফাহিম হোসেন,আহসান হাবিব। উল্লেখ্য, তারা সবাই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন এবং এই বিজনেস ক্লাবকে পরবর্তী প্রজন্মের জন্য একটি কার্যকর ও প্রগতিশীল প্ল্যাটফর্মে পরিণত করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছেন।
আগামীকাল সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে একাডেমিক ভবন-১ এর সামনে পুনরায় সদস্য ফরম বিতরণ করা হবে। ক্লাবের সদস্য হতে পারবে বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের আগ্রহী শিক্ষার্থী।
কর্তৃপক্ষ বলেন " এটি একটি ক্লাব নয়, এটি হতে পারে ভবিষ্যতের ক্যারিয়ার নির্মাণের প্রথম ধাপ। নেতৃত্ব, দলগত কাজ ও পেশাগত সাফল্যের পথে এই ক্লাবের পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে"
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া