ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিকশা উদ্ধার, দুই সহোদরসহ আটক ৩
২৫ মে, ২০২৬ ০৫:৪০ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিকশা উদ্ধার, দুই সহোদরসহ আটক ৩

গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ
২৯-০৭-২০২৫ ০২:৫১ অপরাহ্ন
ফরিদগঞ্জে চোরাইকৃত অটোরিকশা উদ্ধার, দুই সহোদরসহ আটক ৩

ফরিদগঞ্জে চুরি যাওয়া অটোরিকশা (মিশুক) উদ্ধার ও চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) রাতে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক ও অটোরিকশা উদ্ধার করা হয়।  


আটককৃতরা হলেন- উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ফনিসাইর গ্রামের রহমত উল্লাহ ছেলে মো, শাকিল হোসেন (২৫) ও মো. রাব্বি (২২)। একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. তামিম ইকবাল (১৯)। 


এর আগে ওই ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো. এমরান হোসেনের ছেলে মো. সাজ্জাদ (১৯) এর মালিকানা অটোরিকশাটি চুরি হলে তিনি ফরিদগঞ্জ থানায় মামলা নং-২৩/১৬৯, তং ২৭  জুলাই ২০২৫ দায়ের করেন । 


বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, অটোরিকশাটি চুরির ঘটনা ঘটলে তার মালিক মো. সাজ্জাদ হোসেনের অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে অপরাধী এ ৩ জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়। দুই সহোদরসহ এ ৩ চোরদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সোমবার (২৮ জুলাই) আদালতে প্রেরণ করা হয়েছে। 


গাজী মমিন, নিজস্ব প্রতিনিধি, ফরিদ্গঞ্জ ২৯-০৭-২০২৫ ০২:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 82 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া