কচুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
১২ জুন, ২০২৬ ০৯:১৯ পূর্বাহ্ন

  

কচুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০৭-২০২৫ ১০:৩৩ অপরাহ্ন
কচুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
কচুয়ায় বিএনপি নেতাদের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন ভাংচুর ও শ্রমিকদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রহিমানগর বাজারে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন ভাংচুর এবং শ্রমিক দল নেতা মাহবুব আলম খোকনের ওপর হামলার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (২৮ জুলাই ) বিকেলে ওই এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন ড. মিলনপন্থী নেতা-কর্মী- সমর্থক ও অনুসারীগণ।

সমাবেশে বক্তব্য রাখেন ড. মিলন সমর্থিত উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ফারুকী, কচুয়া উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন, মাহবুব আলম মৃধা, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক সম্রাট রইস উদ্দিন, সহ-সভাপতি আল আমিন ফাহাদ, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিজ আহমেদ, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম নজরুল ইসলাম সোহাগ প্রমুখ।

বক্তারা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের ছবিযুক্ত ব্যানার-ফেস্টুন ভাংচুর এবং শ্রমিক দল নেতা মাহবুব আলম খোকনের ওপর হামলার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৭-২০২৫ ১০:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 97 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া