চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
২৫ মে, ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন

  

চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৮-০৭-২০২৫ ১০:৫৮ অপরাহ্ন
চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৩৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ
চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ৩৯০ কেজি (৯.৭৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের বড় স্টেশন মাছঘাটে অভিযান পরিচালনা করে সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক রাতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে অভিযান পরিচালনা করে। এসময় বক্সের মধ্যে থাকা ৩৯০ কেজি জেলিপুশ করা চিংড়ি মাছ জব্দ করে। কেউ চিংড়ির মালিক দাবি না করায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এই মৎস্য কর্মকর্তা বলেন, বেলা ১টার দিকে জব্দ করা চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আনা হয়। পরবর্তীতে চিংড়িগুলো মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ বাস্তবায়নে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৮-০৭-২০২৫ ১০:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 118 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া