হাজীগঞ্জে ১০ বালুমহালে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
১৯ মে, ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

হাজীগঞ্জে ১০ বালুমহালে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
২৯-০৭-২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন
হাজীগঞ্জে ১০ বালুমহালে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দশটি বালুমহালকে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর অঞ্চলের উপ-পরিচালক কার্যালয়ের পরিচালক শর্মিতা আহমেদ।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর বায়দূষণ নিয়ন্ত্র বিধিমালা ২০২২ এর আওতায় বালু উত্তোলন, পরিবহন এবং সংরক্ষণে অনুমোদন না থাকায় এবং পরিবেশের ক্ষতির আশঙ্কা থাকা অবস্থায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

পরিবেশের ভারসাম্য বিনষ্টের ঝুঁকি তৈরি, স্থানীয় জনগণের অভিযোগ ও ক্ষতির আশঙ্কা থাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মের্সাস মরিয়ম ট্রেডার্স, মজুমদার এন্টারপ্রাইজ, মনোয়ার এন্ড কোং, কামাল ব্রাদার্স, ফারহান ট্রেডার্স, মের্সাস নিউ মাদ্দাখাঁ এন্টারপ্রাইজ, বাংলাদেশ কনস্ট্রাকশন, দেশ এন্টারপ্রাইজ, মামা-ভাগিনা এন্টারপ্রাইজ, মের্সাস তালুকদার বিল্ডার্স এ ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসার মোঃ জাবেদ হোসেন চৌধুরী বলেন, “পরিবেশ আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে এবং অবৈধভাবে বালু ব্যবসা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বালুমহল পরিচালনায় পরিবেশ ছাড়পত্র ও প্রশাসনিক অনুমোদন থাকা বাধ্যতামূলক।”

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, “এভাবে অপরিকল্পিত ও নিয়ন্ত্রণহীনভাবে বালু বালু ব্যবসা নদীর তীর বর্তী ও এলাকার জীববৈচিত্রের জন্য হুমকিস্বরূপ। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, হাজীগঞ্জ থানা পুলিশ, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি দল ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ২৯-০৭-২০২৫ ০৮:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 98 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া