শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ২৯-০৭-২০২৫ ০২:৫১ অপরাহ্ন |
চাঁদপুর সরকারি কলেজের নাটক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চ’-এর ২১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই ২০২৫) সংগঠনের পক্ষ থেকে এই কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এর আগে গত ১৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দে সংগঠনের ২০২৩-২০২৫ সেশনের প্রতিষ্ঠাকালীন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর বার্ষিক সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ও নাট্যশিল্পী সিয়াম খান, এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী পিপল চন্দ্র দাস।
নির্বাচনের পর সংগঠনের পক্ষ থেকে ২০২৫-২০২৭ মেয়াদের ২১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি কলেজ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়, যা অনুমোদন করেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আবদুল মান্নান।
পূর্ণাঙ্গ কমিটির তালিকা নিম্নরূপ—
সভাপতি: সিয়াম খান সহ-সভাপতি: চৈতি শীল তৃনা, রনি মাল
সাধারণ সম্পাদক: পিপল চন্দ্র দাস যুগ্ম সম্পাদক: বিশ্বজিৎ দেবনাথ, হৃদিকা বিশ্বাস রিয়া
কোষাধ্যক্ষ: মরিয়ম আক্তার মাহি সাংগঠনিক সম্পাদক: আফসানা পাটওয়ারি দপ্তর সম্পাদক: আনিকা প্রচার সম্পাদক: মাসুক পাটোয়ারী সংস্কৃতি সম্পাদক: দিপা সাহা প্রশিক্ষণ সম্পাদক: ঐশি দাস তথ্য প্রযুক্তি সম্পাদক: প্রান্ত সাহা
কার্যনির্বাহী সদস্যবৃন্দ: প্রনব ঘোষ, অভি লোধ, মালিহা ইসলাম প্রীতি, মাহফুজুল ইসলাম, সুমাইয়া সূচনা, শুক্কুর আহমেদ, জান্নাতুল ফেরদাউস প্রনা, সৌরভ চন্দ্র দত্ত।
নতুন নেতৃত্ব সাংগঠনিক শক্তি ও নাট্যকলার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সদস্যরা। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে ‘চাঁসক নাট্যমঞ্চ’ আরও গতিশীলভাবে কাজ করবে এবং কলেজের সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া