শিরোনামঃ
অনলাইন ডেস্ক ২৯-০৭-২০২৫ ০৯:২৯ অপরাহ্ন |
রাফিউ হাসান হামজা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের সন্তান। তিনি ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবিরের ছেলে। শিক্ষাজীবনে তিনি গাজীপুরের টংগী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে স্নাতক সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই লেখালেখি এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
সাংবাদিক হামজা ইতিপূর্বে চাঁদপুরের জনপ্রিয় পোর্টাল প্রিয় চাঁদপুর, দৈনিক ইলশেপাড়, এবং অনলাইনভিত্তিক জনপ্রিয় সংবাদপোর্টাল দৈনিক জনপদ বার্তা-তে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জনপদ বার্তার সম্পাদক, এবং স্থানীয় পত্রিকা ও অনলাইন মাধ্যমগুলোতে নিয়মিত লেখালেখি ও রিপোর্টিং করে চলেছেন।
তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শাহরাস্তি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক, রক্তবন্ধু ফাউন্ডেশন-এর প্রধান সমন্বয়ক, এবং সামাজিক সংগঠন ‘আওয়ার বাংলাদেশ’-এর কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হামজা বলেন, “সাংবাদিকতা আমার নেশা ও পেশা। জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে পারাই একজন প্রতিবেদকের সার্থকতা। ‘বাংলাদেশের আলো’ পত্রিকার মাধ্যমে আমি আরও নিবেদিতভাবে কাজ করতে চাই। দেশ, জাতি ও সমাজের জন্য কলম চালিয়ে যেতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
পত্রিকার সম্পাদকমণ্ডলী, সহকর্মীরা এবং স্থানীয় সংবাদকর্মীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। প্রত্যাশা করা হচ্ছে, তাঁর দক্ষতা, দায়বদ্ধতা ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহের ক্ষমতার মাধ্যমে ‘বাংলাদেশের আলো’ পত্রিকায় শাহরাস্তির সংবাদ পরিবেশন আরও সমৃদ্ধ ও সময়োপযোগী হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া