শিরোনামঃ
মো. সাইম পাটওয়ারী ৩০-০৭-২০২৫ ০৯:১০ অপরাহ্ন |
ভাঙা রাস্তায় পানি জমে থাকার কারণে পাকা ও কাঁচা রাস্তা অধিকাংশ নষ্ট হয়ে যায়। মাটির রাস্তা নষ্ট হয়ে গেলে এলাকার মানুষরা নিজে দেখে সংস্কার করে নেয়। ১৩ নং ওয়ার্ড পৌরসভার মঠখোলা এলাকাতে অধিকাংশ বাড়ির রাস্তা মাটির। পৌরসভার ছোঁয়া লাগেনি এসব রাস্তায়। রাস্তাগুলো দেখলে মনে হয় কোন গ্রাম অঞ্চলের রাস্তা।
স্থানীয় বাসিন্দা ওসমান খান বলেন, আমাদের এলাকায় পৌরসভার উন্নয়নমূলক কাজ করতে দেখা যায় না। অন্যান্য এলাকা থেকে আমাদের এই এলাকা পৌরসভার উন্নয়নমূলক কাজে অনেক পিছিয়ে রয়েছে। এই এলাকাতে অতি জরুরী একটি ড্রেন। আমাদের এই এলাকাতে সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাটে পানি জমে যায়। পানি নিষ্কাশনের জন্য খাল, বিলের সংযোগ স্থান নেই।
কামাল গাজী বলেন, পানি জমে থাকার কারণে চলাচল করতে খুব কষ্ট হচ্ছে।এই রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চারা স্কুল ও মাদ্রাসা প্রতিনিয়ত যাতায়াত করে। অনেক সময় পানিতে বাচ্চাদের পোশাক ভিজে যাচ্ছে। ঠান্ডাও জ্বর হচ্ছে। পানি যাওয়ার মত কোন স্থান নেই। যদি খালের সাথে পৌরসভায় ড্রেন ব্যবস্থা করে দেয়। তাহলে এইসব এলাকার আর কোনদিন পানি জলাবদ্ধতা হবে না।
এলাকাবাসী জানান, আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনে বেশিরভাগ সময় জমে থাকে। এলাকার স্থানীয়রা জানান, পানি জমে থাকার কারণে পাকা রাস্তা গুলো নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে যেমন আমরা ভোগান্তি শিকার হচ্ছে অন্যদিকে রাষ্ট্রীয় ক্ষতি হচ্ছে। এলাকাবাসীর দাবি দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা করে দেওয়া । আর অধিকাংশ কাঁচা রাস্তা গুলো পাকা করা। কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া