শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৮-২০২৫ ০৯:১৪ অপরাহ্ন |
সোমবার (৪ আগস্ট) অভিযানে মতলব বাজারে যানবাহন এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়ক ও ফুটপাত দখলমুক্ত এবং হকারমুক্ত করণের লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। বিশেষ করে মতলব ফলপট্রি, কাচাঁ বাজার, মেইন রোডসহ জনগুরুত্বপূর্ণ সড়ক দখল চৌকি বসানো ফুটপাত দখলমুক্ত করা হয়।
অপরদিকে মসজিদ পট্টি ফয়েজের মুদী দোকানে ১০ হাজার টাকা, চাঁদনী ফ্যাশনের ৫ হাজার টাকা এবং সরকারি জায়গা দখল করে ভবন নির্মানের অপরাধে জয়দেব দাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বাজারের ব্যবসায়ীদের উদ্দেশ্য অনুরোধ করে বলেন, আইন অমান্য করে পুণরায় ফুটপাত বন্ধ করে ব্যবসা করবেন না। এধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ,মতলব পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম এবং সাংবাদিকবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া