চাঁদাবাজির টাকাকে বায়তুল মাল বলে চালাচ্ছে একটি দল : ইঞ্জিঃ মমিনুল হক
১৯ মে, ২০২৬ ০৩:০৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদাবাজির টাকাকে বায়তুল মাল বলে চালাচ্ছে একটি দল : ইঞ্জিঃ মমিনুল হক

অনলাইন ডেস্ক
০৪-০৮-২০২৫ ০৯:২২ অপরাহ্ন
চাঁদাবাজির টাকাকে বায়তুল মাল বলে চালাচ্ছে একটি দল : ইঞ্জিঃ মমিনুল হক
জাতীয়তাবাদী দলকে চাঁদবাজের দল বলছেন, আমাদের সাথে থেকে দু নেতা মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করেছেন! কী যে আরাম! চাঁদাবাজির টাকাকে বায়তুল মাল বলে চালাচ্ছেন।' দেশের একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে হাজীগঞ্জে বিজয় র‍্যালি পরবর্তী সমাবেশে প্রদত্ত বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

সোমবার (৪ আগস্ট ) বিকেলে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইঞ্জি মমিনুল হক বলেন, সেই রাজনৈতিক দলটি সংবিধান মানে, আবার মানে না। তাদের অবস্থা দেখে মনে হয় তারা আল্লাহ ও মসজিদকে দখলে নিয়েছে, মনে হয় ভোটের আশায় নামাজ পড়ে। আমাদের সবাই নামাজ পড়ে, কোরআন পড়ে।

নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে সারাদেশে তারেক জিয়ার সিসি ক্যামেরা রয়েছে, পর্যায়ক্রমে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হাজীগঞ্জ থানায় আমাদের যারা যাবে তাদের তালিকা করা হচ্ছে, আমি খবর পেয়েছি আমাদের লোকদের যাওয়া কমেছে, তবে একটি দলের থানায় যাওয়া বাড়ছে।


অনলাইন ডেস্ক ০৪-০৮-২০২৫ ০৯:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 237 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া