শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৮-২০২৫ ১০:৩০ অপরাহ্ন |
সোমবার (৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ গেইট চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধ করেন এলাকাবাসী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ও সাবেক ভিপি মজিবুর রহমান দুলাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো: ইউনুস ব্যাপারী, লেয়াকত আলী পাটওয়ারী, জয়নাল হোসেন, হুমায়ুন কবির, ফারুক মিজি, বিল্লাল হোসেন পাটওয়ারী, মোঃ শরীফ হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফরিদগঞ্জ বাজার হইত কেরোয়া ও মিরপুরের আঞ্চলিক সড়ক দুটির বিভিন্ন স্হানে ভাঙ্গন ও বড় ধরনের গর্ত হয়ে যানবাহন ও সাধারন মানুষ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। সংশ্লিষ্টদের নজরদারী না থাকায় সড়ক দুটি মরন ফাঁদে পরিনত হয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই দ্রুত তম সময়ের মধ্যে সড়ক দুটি সংস্কার করে যান ও জনসাধারনের চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহব্বান জানান। বক্তারা কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার না হলে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ গ্রহণ করবেন এলাকাবাসী।
একই দিন দুপুরে পৌর ৩নং ওয়ার্ডের মিরপুর গ্রামের বিদ্যুতের গ্রাহকদের ৫নং ফিডার থেকে কর্তন করে ৩নং ফিডারে ফরিদগঞ্জ বাজারের সাথে বিদ্যুৎ সংযুক্ত করার দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভমিছিল করেছে মিরপুর গ্রামবাসী।
শেষে গ্রামবাসীর পক্ষে একটি প্রতিনিধি দল চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজি এম মো: সাইফুল আলম বরবার একটি স্মারক লিপি প্রদান করেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া