শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৪-০৮-২০২৫ ১০:৩৮ অপরাহ্ন |
নির্যাতিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডে কিশোরীর নিজ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী দুলাল হোসেন সুকৌশলে তাকে ধর্ষণ করে। ঘটনার সময় ভুক্তভোগীর মা বাড়ির বাইরে জীবিকার অন্বেষনে কাজে ছিলেন।
পরবর্তীতে তার (কিশোরীর) শারীরিক পরির্তন পরিবারের দৃষ্টিগোচর হলে, তাকে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি অকপটে স্বীকার করে।
পরে বিষয়টি স্থানীয়দের মাঝে চাউর হলে, ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে ৩ আগস্ট (রোববার) সন্ধ্যায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার পিপিএম (বার)-এর নির্দেশনায় এসআই (নিঃ) মনিরুজ্জামান ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে অভিযুক্ত দুলালকে আটক করে।
আটককৃত দুলাল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর (গাজী বাড়ি) গ্রামের মৃত আঃ কাদের ও লেদী বেগম দম্পতির পুত্র। বর্তমানে সে শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডের নিজ মেহার এলাকায় অনেক দিন ধরে বসবাস করছিল।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার জানান, “ঘটনার তদন্ত চলছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলা রুজু করে আইনানুগভাবে প্রক্রিয়াধীন রয়েছে।” এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া