শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৪-০৮-২০২৫ ০৬:৩৭ অপরাহ্ন |
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) বিকেল ৫টায় চাঁদপুর শহরের বিপণীবাগ মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা হেফাজতের সভাপতি হযরত মাওলানা লেয়াকত হোসাইন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও শেখ হাসিনার পতনের পেছনে হেফাজতে ইসলামের অগ্রণী ভূমিকা রয়েছে। ১৭ বছরের স্বৈরাচারী শাসনামলে আমাদের নেতা-কর্মীদের উপর বহুবার নিপীড়ন চালানো হয়েছে। তবুও আমরা পিছপা হইনি। ইসলামকে রক্ষা করতে আমরা সংগ্রাম করে যাচ্ছি এবং এই আন্দোলন আগামীতেও চলবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে সরকার ও তাদের অনুগত বাহিনীর বর্বর নির্যাতন ইতিহাস হয়ে থাকবে। সেখান থেকেই এই ফ্যাসিস্ট সরকারের পতনের ঘণ্টা বেজে উঠেছে। আমরা দাবি জানাই—ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে হেফাজতের যে ভূমিকা ছিল, তা ‘জুলাই সনদে’ অন্তর্ভুক্ত করা হোক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হযরত মাওলানা নুরে আলম এর সঞ্চালনায়-- আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি মাহাবুবুর রহমান, সহ-সভাপতি হযরত মাওলানা নেয়ামত উল্লাহ খান, সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুস সালাম, শহর জামায়াতের সভাপতি মাওলানা লেয়াকত হোসাইন প্রমুখ।
দোয়া ও মিলাদ মাহফিলে হেফাজতে ইসলাম চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া