শিরোনামঃ
সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৫-০৮-২০২৫ ০৪:১৯ অপরাহ্ন |
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা ও শোকসভার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে চাঁদপুর সদর উপজেলার বড় রঘুনাথপুর এলাকায় জুলাই শহীদ সাজ্জাদ হোসেন (সাব্বির)-এর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
পরে সকাল থেকেই চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে শহীদদের স্মরণে এবং জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় শোকসভা, এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়া মাহফিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিটের সাবেক যুব প্রধান খান আতাউর রহমান রিমন, বর্তমান যুব উপদেষ্টা কমিটির যুব প্রতিনিধি ওমর বিন ইউসুফ চৌধুরী, উপদেষ্টা সদস্য আবদুল্লাহ আল মামুন, সদস্য প্রান্ত কর্মকার, জিয়াউল হাসান ফাহিম, তুষার হোসাইনসহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান যুব সেচ্ছাসেবকবৃন্দ।
বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি তারিখ নয়, এটি একটি ঐতিহাসিক চেতনা, যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেয়। শহীদ সাব্বিরসহ সব শহীদের আত্মত্যাগ আমাদের অহংকার।”
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের এ আয়োজনটি ছিল গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষায় একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া