চাঁদপুরে বিতর্কে প্রজ্বলিত তারুণ্য: ৩২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘জুলাই বিপ্লব’ উৎসব
২৫ মে, ২০২৬ ০৫:৩০ পূর্বাহ্ন

  

চাঁদপুরে বিতর্কে প্রজ্বলিত তারুণ্য: ৩২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘জুলাই বিপ্লব’ উৎসব

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৫-০৮-২০২৫ ০৫:০৮ অপরাহ্ন
চাঁদপুরে বিতর্কে প্রজ্বলিত তারুণ্য: ৩২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘জুলাই বিপ্লব’ উৎসব
চাঁদপুরে বিতর্কে প্রজ্বলিত তারুণ্য: ৩২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘জুলাই বিপ্লব’ উৎসব

"তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্ত পালন, আমার চোখে জুলাই বিপ্লব"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে 'জুলাই বিপ্লব বিতর্ক উৎসব, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান'।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন চাঁদপুর, জেলা পরিষদ চাঁদপুর, ডিবেট ক্লাব অব চাঁদপুর ও বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম। সহযোগিতায় ছিল চাঁদপুর সরকারি কলেজ ডিবেট ফোরাম (C-CDF)।

চাঁদপুর সরকারি কলেজ C-CDF-এর শিক্ষা ও পাঠ্য বিষয়ক সম্পাদক মুনীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, জুলাই বিপ্লব আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায়, যেখানে গণতন্ত্র, প্রতিবাদ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে জীবন দিয়েছেন অনেক তরুণ। আজকের তরুণ প্রজন্ম যদি সেই ইতিহাসকে জানে, উপলব্ধি করে এবং তার আলোকে নিজেদের প্রস্তুত করে—তাহলেই একটি ন্যায়ের সমাজ গড়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, বিতর্ক শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি নিজেকে প্রকাশ করার, চিন্তা করার, যুক্তির মাধ্যমে সমাজকে প্রশ্ন করার এক বলিষ্ঠ প্ল্যাটফর্ম। এই মঞ্চ থেকে শিক্ষার্থীরা নিজেদের আত্মবিশ্বাস, বিশ্লেষণ ক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে পারবে। যারা আজ বিতর্ক করছে, তারাই আগামী দিনের সমাজ, প্রশাসন, শিক্ষা ও নেতৃত্বের আসনে থাকবে। এই উৎসব তাদের প্রস্তুতিরই অংশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, অধ্যক্ষ, চাঁদপুর সরকারি কলেজ, এ কে এম আব্দুল মান্নান, উপাধ্যক্ষ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, ড. মো. ইকবালুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, চাঁদপুর সদর, সাখাওয়াত জামিল সৈকত।

বক্তারা বলেন, বিতর্ক শিক্ষার্থীদের মুক্তচিন্তা, সাহস ও যৌক্তিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। যারা যুক্তির ভাষায় কথা বলতে শিখে, তারা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করে না।

এই বিতর্ক উৎসবে চাঁদপুর জেলার ৩২টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতায় ফলাফল এর নিম্নরূপ:- স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয় বিরোধী দল - বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয় এবং উপবিজয়ী হয় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। স্কুল পর্যায়ের ডিবেটর অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা লি।

কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর সরকারি মহিলা কলেজ, এবং রানার্স আপ হয় চাঁদপুর সরকারি কলেজ। কলেজ পর্যায়ের ডিবেটর অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী শাহিদ হাসান।

অনুষ্ঠানে সার্বিক সমন্বয় করেন:- ডিবেট ক্লাব অব চাঁদপুরের সভাপতি মো. মেহেদী হাসান, বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক মো. ফাহাদ হোসাইন

সভাপতিত্ব করেন: ডিডিএলজি ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চাঁদপুর—মো. গোলাম জাকারিয়া।

আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমন আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৫-০৮-২০২৫ ০৫:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 115 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া