তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে চান্দ্রা-বালিয়ায় আজম খানের গণসংযোগ ও পথসভা
১২ জুন, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন

  

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে চান্দ্রা-বালিয়ায় আজম খানের গণসংযোগ ও পথসভা

চাঁদপুর বুলেটিন ডেস্ক
০৬-০৮-২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে চান্দ্রা-বালিয়ায় আজম খানের গণসংযোগ ও পথসভা
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে চান্দ্রা-বালিয়ায় আজম খানের গণসংযোগ ও পথসভা

আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর ও হাইমচর ৩-আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ আজম খান।

বুধবার (৬ আগস্ট) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

গণসংযোগের অংশ হিসেবে তিনি বালিয়া বাজার, জনতা বাজার, বৌদ্ধাগো ঘাট, মদিনা মার্কেট, হাওলাদার ব্রিজ, ফরিদ মার্কেট, চান্দ্রা বাজার, চান্দ্রা চৌরাস্তা ও বাংলা বাজারসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল স্থানে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

বক্তব্যে আজম খান বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী, তাঁর হাতে গড়া বিএনপির একজন সৈনিক। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতেই আজকের এই আন্দোলন। তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশের নতুন ভবিষ্যৎ নির্মিত হবে। এ আন্দোলনে আপনারা যার যার অবস্থান থেকে যুক্ত হোন।

তিনি আরও বলেন, আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। দল যাকে মূল্যায়ন করবে, আপনারা তাকেই বেছে নেবেন— এটাই গণতন্ত্রের সৌন্দর্য। হিংসা-বিদ্বেষ নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থেকে কাজ করে যেতে পারি।”

আমার আকাঙ্ক্ষা নয়, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। তবে আপনাদের ভালোবাসা আর আস্থাই আমার শক্তি। আপনারা আগামী নির্বাচনে তারুণ্যের প্রথম ভোট দিন ধানের শীষে, গণতন্ত্রের প্রতীক বিএনপিকে।”

পথসভা ও গণসংযোগকালে নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয় মোঃ আজম খানকে। কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


চাঁদপুর বুলেটিন ডেস্ক ০৬-০৮-২০২৫ ০৪:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 104 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া