শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৮-২০২৫ ১১:১৩ অপরাহ্ন |
বুধবার (৬ আগস্ট) বিকেলে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় আনন্দ র্যালিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর ঢল নামে। এর আগে বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আজকের এই দিনে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আজকের এই জনস্রোত প্রমাণ করে আগামী ইলেকশনে বিএনপি জয়ী হবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া