কচুয়ায় দুটি ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
২৫ মে, ২০২৬ ০১:১৬ অপরাহ্ন

  

কচুয়ায় দুটি ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৬-০৮-২০২৫ ১১:২৩ অপরাহ্ন
কচুয়ায় দুটি ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১০ লাখ টাকার মালামাল লুট
চাঁদপুরের কচুয়ার ছোট-ভবানীপুর গ্রামে দুইটি ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) মধ্যরাতে ওই গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান ও মো. মিজানুর রহমানের গৃহে পৃথক ভাবে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় সঙ্গবদ্ধ ডাকাতদল স্বর্ন-গহনা ও নগদ টাকাসহ ১০ লক্ষ টাকার মূল্যবান মালামাল নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দল প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে হাত-পা বেঁধে গৃহের লোকদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি তদন্ত মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৬-০৮-২০২৫ ১১:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 287 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া