চাঁদপুর জেলা প্রশাসকের নিকট জেলা জমিয়তের স্মারকলিপি প্রদান—
১২ জুন, ২০২৬ ০৬:১৭ পূর্বাহ্ন

  

চাঁদপুর জেলা প্রশাসকের নিকট জেলা জমিয়তের স্মারকলিপি প্রদান—

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
০৭-০৮-২০২৫ ০২:২৪ অপরাহ্ন
চাঁদপুর জেলা প্রশাসকের নিকট জেলা জমিয়তের স্মারকলিপি প্রদান—
চাঁদপুর জেলা প্রশাসকের নিকট জেলা জমিয়তের স্মারকলিপি প্রদান

জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে "জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আজ (৭ আগস্ট) বৃহস্পতিবার, দুপুর ১২ টায় জেলা জমিয়তের প্রতিনিধিদল চাঁদপুর জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন—জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক বাদশাহ, জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মঈনুদ্দিন মানিক, জেলা যুব জমিয়তের সদস্য সচিব হাফেজ মাওলানা মাযহারুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম প্রমূখ।

জমিয়ত নেতৃবৃন্দ বলেন —দীর্ঘদিন যাবত দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জমিয়ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভূমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে।

তবে দুঃখজনক হলেও সত্য যে, সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত ৩ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ ও বিদেশে ব্যাপক ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এ চুক্তির ফলে এক দিকে যেমন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে, এতদাঞ্চলের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধ আক্রান্ত হবে, অপরদিকে জুলাই গণ-অভ্যুত্থানের অবেদন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে।

এমতবস্থায় দেশের জনগণ ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট ঢাকায় জাতিসংঘের মানবাধিকর কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছ।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ০৭-০৮-২০২৫ ০২:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 149 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া