চাঁদপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণের মৃত্যু
০১ জুন, ২০২৬ ০১:৩৯ পূর্বাহ্ন

  

চাঁদপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণের মৃত্যু

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
০৮-০৮-২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন
চাঁদপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুই তরুণের মৃত্যু
চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের চৌরাস্তার উত্তর পাশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই তরুণের করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বিল্লাল খানের হেচারী সংলগ্ন দেওয়ান বাড়ির সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের দুই আরোহী।

নিহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম ঢালীর ছেলে মো. অমি ঢালী (১৮) ও কার্তিক চন্দ্র দাসের ছেলে কিশোর চন্দ্র দাস (১৭)। অমি ঢালী পুরানবাজার ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং কিশোর চন্দ্র দাস সদ্য ২০২৫ সালে বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে, ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, চান্দ্রা চৌরাস্তা এলাকায় নিয়মিতভাবেই দুর্ঘটনা ঘটে। সড়কের দুপাশে অবৈধ পার্কিং, যান চলাচলের অব্যবস্থাপনা এবং অতিরিক্ত গতি এসব দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা দাবি করেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ০৮-০৮-২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া