শিরোনামঃ
অনলাইন ডেস্ক ০৯-০৮-২০২৫ ০৪:২৯ অপরাহ্ন |
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানায় মামলা করেছেন ভূক্তভোগী নারী। গ্রেপ্তার আরেকজন হলেন, চাঁদপুর শহর ১১ নং ওয়ার্ড ছাত্রদলের সহ সভাপতি মিরাজ পাটওয়ারী (২৪)।
মামলার এজাহার ও ভুক্তভোগী নারীর কথায় জানা গেছে, একবছর আগে রাজধানীতে মামুন পাটওয়ারীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক হয় তার। গত ৫ আগস্ট বিয়ের কথা বলে ওই নারীকে মামুন পাটওয়ারী তার বাড়িতে নিয়ে আসেন। সেখানে তাকে তিনদিন আটকে রেখে প্রেমিক এবং তার অপর দুই বন্ধু দলবদ্ধ ধর্ষণ করেন।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) স্থানীয়রা মামুন ও ওই নারী আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আজ শনিবার মিরাজ পাটওয়ারীকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, গণধর্ষণের মামলায় দুইজনকে গ্রেপ্তার করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া