শিরোনামঃ
মো. শাহজাহান মিজি ০৯-০৮-২০২৫ ০৮:২৩ অপরাহ্ন |
শনিবার (৯ আগস্ট) দুপুরে কচুয়া ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠে কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ জেন-জি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও ই.আর.আই সংস্থার চেয়ারম্যান ড.আ ন ম এহসানুল হক মিলন।
এসময় তিনি বলেন,এডুকেশন রিফর্ম ইনেসিএটিভ উপর সারাদেশে ব্যাপী সকল ধরনের শিক্ষার্থীদের যুগোপযোগী আধুনিক শিক্ষা ব্যবস্থা মান উন্নয়ন ও কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে মোটিভেশন করা হচ্ছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় তৈরি করে তুলতে হবে।
ওবায়দুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারীর সভাপতিত্বে ও স্বপ্ন পূরণ প্রবাসী লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহীন পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান শুরুতে শিক্ষক-শিক্ষার্থীদের ফুল,ডায়েরি,কলম দিয়ে বরন করা হয়।
জেন-জেড কনফারেন্সে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের বিসিএস এডমিনের ডেপুটি সেক্রেটারি ইসমাইল হোসাইন,লেরিক ইন্ডাস্ট্রিজ লি:এর চেয়ারম্যান এম.এম সেলিম সিআইপি,বিএমের রেডিওলজি এসেসিয়েট প্রফেসর ডাঃ নজরুল ইসলাম, হেরিটেজ রিয়েল স্টেটেট লিঃ এর চেয়ারম্যান এ কে এম আব্দুল্লাহ আল বাকী, অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আবদুল মতিন পাটোয়ারী, রামগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ, কচুয়া উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন শাক্কুসহ আরো অনেকে।
এসময় কচুয়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া