ফরিদগঞ্জে স্ত্রী সন্তানরা মিলে মধ্যযুগীয় কায়দায় বাবাকে হত্যার চেষ্টা, আটক ৪
২৫ মে, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে স্ত্রী সন্তানরা মিলে মধ্যযুগীয় কায়দায় বাবাকে হত্যার চেষ্টা, আটক ৪

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৮-২০২৫ ০৭:০০ অপরাহ্ন
ফরিদগঞ্জে স্ত্রী সন্তানরা মিলে মধ্যযুগীয় কায়দায় বাবাকে হত্যার চেষ্টা, আটক ৪
চাঁদপুরের ফরিদগঞ্জে মনোয়ার হোসেন ওরফে মনা (৫৫) নামের এক অভিভাবককে হাত-পা বাঁধা অবস্থায় নিজের ঘর থেকে উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসীসহ পুলিশ।

গতকাল শনিবার (৯ আগস্ট) রাত ১২টায় ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালী গ্রামের পালের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী ইমাম হোসেন নান্টু, শাহাদাত হোসেন ও ফিরোজ আলম জানান, একটি অটোরিকশা কেনাবেচা নিয়ে মনোয়ার হোসেনের মেজ ছেলে জুয়েল, বড় মেয়ে প্রিয়া ও ছোট মেয়ে রিয়া এবং স্ত্রী তাসলিমা বেগম মিলে মনোয়ার হোসেনকে হাত-পা বেঁধে হত্যার উদ্দেশ্যে মারধর করতে থাকেন। একপর্যায়ে মেয়েরা বালিশচাপা দিয়ে তাঁকে মারার চেষ্টা করেন।

এ সময় তাঁর ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় রাতে তাঁকে তাঁর নিজের ঘর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মনোয়ার হোসেনের স্ত্রী তাসলিমা বেগম, মেজ ছেলে জুয়েল হোসেন, বড় মেয়ে প্রিয়া ও ছোট মেয়ে রিয়া আক্তারকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মনোয়ার হোসেন পুলিশকে জানান, তিনি স্থানীয় ব্র্যাক এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে একটি অটোরিকশা কিনেছেন। কিন্তু তাঁর স্ত্রী-সন্তানেরা ওই অটোরিকশা ৫৩ হাজার টাকায় বিক্রি করে ফেলেন। এ নিয়ে স্ত্রী-সন্তানদের সঙ্গে কথা-কাটাকাটি হলে তাঁকে হাত-পা বেঁধে মারধর করে মেরে ফেলার চেষ্টা করা হয়। পরে ডাকচিৎকার শুনে স্থানীয় লোকজন পুলিশের সহযোগিতা নিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, 'মনোয়ার হোসেন তিন ছেলেসহ পাঁচ সন্তানের জনক। তাঁদের মধ্যে দুই ছেলে বিদেশে থাকেন। অন্য ছেলেমেয়েরা ও স্ত্রীর সঙ্গে ঘটনার দিন পারিবারিক কোনো বিষয় নিয়ে বাগ বিতর্ক হয়।

প্রাথমিকভাবে আমরা জানতে পারি, পারিবারিকভাবে একটি অটোরিকশা ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে আমরা এই ঘটনায় স্ত্রী ও তিন সন্তানকে আটক করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৮-২০২৫ ০৭:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া