শিরোনামঃ
কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৮-২০২৫ ০৭:২৬ অপরাহ্ন |
রোববার (১০ আগস্ট ) ভোররাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার আমিরা বাজার বিশ্ববন্দ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আটকরা হলেন- মোঃ খোকন বেপারী (৪৫), মোঃ বাচ্চু মিয়া (৪৭), মোঃ আমিন (৪৪), মোঃ মফিজ (৪৬) এবং মোঃ দুলাল (৪৭)। তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ১৩০ টাকা এবং ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনী জেলার অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া