কচুয়ায় বাস চাপায় ৫ জন আহত, আল-আরাফাহ বাস বন্ধের দাবিতে বিক্ষোভ
২৫ মে, ২০২৬ ০৫:২০ পূর্বাহ্ন

  

কচুয়ায় বাস চাপায় ৫ জন আহত, আল-আরাফাহ বাস বন্ধের দাবিতে বিক্ষোভ

কাউসার খান, বিশেষ প্রতিনিধি
১০-০৮-২০২৫ ১১:৪১ অপরাহ্ন
কচুয়ায় বাস চাপায় ৫ জন আহত, আল-আরাফাহ বাস বন্ধের দাবিতে বিক্ষোভ
কচুয়ায় সাচার গৌরীপুর সড়কের আল-আরাফাহ বাস বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। কচুয়ায় সাচার, গৌরীপুর সড়কে আল-আরাফাহ বাস চলাচলের বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় লোকজন।

রবিবার (১০ আগস্ট) বিকেলে হাজিগঞ্জ-কচুয়া সড়কের ডুমুরিয়া দিঘীরপাড় আল আরাফাহ বাস অটোরিকশা ধাক্কা দিয়ে ফেলে বেপরোয়া বাস চালিয়ে চালক চলে যায়। অটোরিকশায় থাকা ডুমুরিয়া গ্রামের এক পরিবারের ৫ জন গুরুতর আহত হয়।

আহত ৫ জনের মধ্যে ৩ জন মৃত্যুশয্যায় রয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল হসপিটাল ও পঙ্গু হসপিটালে মৃত্যুর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন বলে আহতদের আত্মীয়-স্বজন জানান । এই ঘটনায় ডুমুরিয়া বাজারের কয়েকটি আল আরাফাহ বাস আটক করে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

বিক্ষোভকারীরা জানান, এই আল আরাফাহ্ বাস চালকরা বেপরোয়াভাবে চালানোর কারণে প্রতিনিয়ত হচ্ছে এই সড়কে দুর্ঘটনা। এমনকি এই আল-আরাফাহ বাসে অনেক পরিবারের প্রাণ কেড়ে নিয়েছে ও অনেকে পঙ্গু হয়েছে। কচুয়া-হাজীগঞ্জ ও সাচার সড়কের আতঙ্কের নাম আল-আরাফাহ বাস। এই সড়কের আল-আরাফাহ বাস বন্ধের দাবিতে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই।

বাস আটকের খবর শুনে কচুয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সাথে বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে একটি বাস আটক করে বাকি বাসগুলো ছেড়ে দেন।

আগামীকাল সোমবার বিকেলে হাজিগঞ্জ ও কচুয়া সড়কে আল আরাফাহ বাস বন্ধ দাবিতে বিক্ষোভ মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করবেন স্থানীয় লোকজন সাংবাদিকদের কে জানান।


কাউসার খান, বিশেষ প্রতিনিধি ১০-০৮-২০২৫ ১১:৪১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 254 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া