সিরাক বাংলাদেশ আয়োজিত জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত
০১ জুন, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন

  

সিরাক বাংলাদেশ আয়োজিত জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত

সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক
১১-০৮-২০২৫ ১২:১২ অপরাহ্ন
সিরাক বাংলাদেশ আয়োজিত জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত
সিরাক বাংলাদেশ আয়োজিত জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত

সিরাক বাংলাদেশ এর আয়োজনে সোমবার (১১ আগস্ট) চাঁদপুর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় আয়োজন করা হয়, যা সুইডিশ উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডা’র অর্থায়নে ইউএনএফপিএ’র সহায়তায় সিরাক বাংলাদেশ বাস্তবায়ন করছে।

চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও ভৌগলিক অবস্থান থেকে ৩০ জন তরুণ প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রকল্পটির লক্ষ্য হলো প্রান্তিক ও জলবায়ু-সংবেদনশীল তরুণ জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্যসেবা ও জলবায়ু সহনশীলতা সংক্রান্ত জাতীয় নীতিমালায় প্রয়োজনীয় পরিবর্তন আনা।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে সিরাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এস এম সৈকত বলেন, “বাংলাদেশ একটি পরিবর্তনের পথে এগোচ্ছে, কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সেবায় কিশোর-কিশোরী ও তরুণরা এখনও সম্পূর্ণ সুযোগ পাচ্ছে না। স্বাস্থ্যসেবা ক্ষেত্রে বৈষম্য দূর করতে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়া জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে, চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দ্বিন বলেন, তরুণদের প্রেরণা ও নেতৃত্বের বিকাশের মাধ্যমে তারা ভবিষ্যতে নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেবা প্রদানে কর্মীর অভাব বড় প্রতিবন্ধকতা, যা দক্ষ তরুণদের সম্পৃক্তকরণের মাধ্যমে সমাধান করা সম্ভব।

সভাপতির বক্তব্যে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাসেম মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, আমাদের সেবাকেন্দ্রগুলোতে কৈশোরবান্ধব সেবা, মাতৃত্বকালীন সহ নানা সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এসব সেবার মানোন্নয়নে তরুণদের মতামতকে অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মশালায় সিরাক বাংলাদেশ এর ইনোভেশন এন্ড ইয়ুথ স্পেশালিস্ট মো: নাজমুল হাসানের সঞ্চালনায় বিভিন্ন দলভিত্তিক সেশন ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়। সিরাক বাংলাদেশ এর প্রোগ্রাম লীড শাহীনা ইয়াসমিন ও উপ-পরিচালক (প্রোগ্রাম) মো: সেলিম মিয়া প্রস্তাবনা পর্ব পরিচালনা করেন। এছাড়া সিরাক বাংলাদেশ এর ফাইন্যান্স এন্ড এডমিন কো-অর্ডিনেটর ওমর ফারুক, কমিউনিকেশন অফিসার এনামুল হক রনি এবং জেপাইগো বাংলাদেশ এর এইচআর কো-অর্ডিনেটর ডা. নুসরাত জাহান উপস্থিত ছিলেন।

কর্মশালার শেষে তরুণ প্রতিনিধিরা কাঠামোবদ্ধ প্রশ্নপত্রের মাধ্যমে মতামত প্রদান করেন এবং তাদের উপস্থাপনার ভিত্তিতে বিশেষজ্ঞরা নীতিগত সুপারিশ প্রদান করেন।


সবুজ গাজী, নিজস্ব প্রতিবেদক ১১-০৮-২০২৫ ১২:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া