শিরোনামঃ
অনলাইন ডেস্ক ১১-০৮-২০২৫ ০৮:০৭ অপরাহ্ন |
আশঙ্কাজনক অবস্থায় আরমানকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।এই ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক হাসান (৪০) ও সাকিল (২৩) কে আটক করেছে পুলিশ। অন্যদিকে আরেক ঘাতক রাকিব হোসেন (১৯) পালিয়ে গেছে।
সোমবার (১১ আগস্ট) দুপুরে ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে ঘটে। এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ কয়েক হাজার জনতা ঘাতকের বাড়ি ঘিরে রেখেছে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক জানান, বড়গাঁও গ্রামের গাজী বাড়ির প্রবাসী হাসানের সাথে একই বাড়ির বাসিন্দা বাহার হোসেন বাবুর সাথে বিদেশে পাঠানোর টাকা নিয়ে লেনদেন ছিল। গত প্রায় একমাস পূর্বে বাবু ওমান থেকে দেশে আসলে হাসানের সাথে বিরোধ বাঁধে। এনিয়ে এলাকায় কয়েক দফা সমঝোতা বৈঠক হলেও সমাধান হয়নি। সোমবার (১১ আগস্ট) পুনরায় সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল।
এরই মধ্যে হাসান দুপুরে বাবুকে ঘর থেকে ডেকে নিয়ে অন্য সহযোগীদের সহযোগিতায় নিজের ঘরের সামনে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এসময়ে বাবুকে বাঁচাতে তার সহোদর আরমান হোসেন গাজী ও তার বাবা রওশন আলী গাজী এগিয়ে আসলে ঘাতক হাসান, তার ছেলে রাকিব, সাকিল ও তার পুত্রবধূ সুমাইয়া তাদের উপর হামলা করে। এ সময়ে আরমানের বুকে ছুরিকাঘাত ও রওশন আলীকে মাথায় সহ বিভিন্ন স্থানে আঘাত করে।
ঘটনা প্রকাশ পেলে স্থানীয়রা উত্তেজিত হয়ে হাসানকে আটকে রেখে পুলিশে সোর্পদ করে। এছাড়া ঘাতক সাকিল পালিয়ে যাওয়ার সময় মুন্সিরহাট এলাকা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া